কলারোয়া গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। স্কুলের ওয়েবসাইটটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধেয় পিতা-মাতা/অভিভাবকগণকে অবশ্যই মনে রাখতে হবে, “আপনি আপনার সন্তানের সর্বপ্রথম ও সর্বোৎকৃষ্ট শিক্ষক এবং আপনার গৃহটি হচ্ছে আপনার সন্তানের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান।” তাই আপনার সন্তানের সাফল্য আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টারই ফল। আমরা পিতা-মাতা/অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এ কারণে শিক্ষা সংক্রান্ত যে কোন সমস্যা, পরামর্শ নিয়ে স্কুলে এসে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না। আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে সত্যিকারের মানুষ গড়ার কেন্দ্র হিসেবে গড়ে তুলি। পরিশেষে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।
